৮ বছরের শিশুর হাতেও অস্ত্র তুলে দেয় মথুরার সেই সংগঠন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ১৭:২২আপডেট : ০৫ জুন ২০১৬, ১৭:২৫

৮ বছরের শিশুর হাতেও অস্ত্র তুলে দেয় মথুরার সেই সংগঠন ভারতের উত্তর প্রদেশে মথুরা নগরীতে ভয়াবহ সংঘষের নেতৃত্বে থাকা সংগঠন ‘স্বাধীন ভারত বৈদিক সত্যাগ্রহ’ সম্পর্কে জানা গেছে ভয়াবহ এক তথ্য। বৃহস্পতিবার এই গোষ্ঠীর সদস্যরা পুলিশের সঙ্গে সংঘর্ষে শিশুদের হাতেও তুলে দেন অস্ত্র।

জানা গেছে, ২০১৪ সাল থেকে স্বাধীন ভারত বৈদিক সত্যাগ্রহ মথুরা নগরীর জওহরবাগ অঞ্চলে ২৬০ একর ভূমি নিয়ে এক পৃথক ব্যবস্থা চালু করেছে যেখানে বাইরের মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। সেখানে নিজেদের বিচারব্যবস্থা, সংবিধান, কারাগারসহ নানা রকম যোদ্ধাবাহিনীও রয়েছে।

রবিবার এই অবৈধ উপনিবেশ থেকে ৯ শিশুকে নগরীর শিশু ভবনে পাঠানো হয়। এই শিশুদের কাছ থেকেই জানা গেছে সংগঠনটির পরিচালিত ওই অঞ্চল সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য।

উদ্ধারকৃত শিশুরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় গণমাধ্যমের সামনে। তারা বলে, সর্বত্র বোমা বিস্ফোরিত হচ্ছিল, পাথর ছোড়াছুড়ি হচ্ছিলো এবং আগুন জ্বলছিলো। আগ্নেয়াস্ত্রের গুলিও চালানো হচ্ছিলো পুরো এলাকায়।

তারা আরও জানায়, স্বাধীন ভারত বৈদিক সত্যাগ্রহ অধ্যুষিত এলাকায় রীতিমত একটি যুদ্ধ ঘোষণা করা হয়। তারা দাবি করে জওহরবাগ কখনও উচ্ছেদ করা যাবে না।

এ সম্পর্কিত আরও খবর: সমালোচনার মুখে সেই পোস্ট সরিয়ে নিলেন হেমা মালিনী

এক শিশু জানায়, রাম যাদবকে তারা নেতাজি হিসেবে সম্বোধন করত। প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে সব সময় তাদের উৎসাহিত করা হতো। যাদব তাদের বলতেন, এতে তাদের মুক্তি আসবে।

মথুরার পুলিশ কর্মকর্তা ডি সি মিশ্র বলেন, ‘সংঘর্ষের সময় আট বছরের শিশুদের হাতেও অস্ত্র তুলে দেন এই গোষ্ঠীর সদস্যরা। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের জন্য শিশুদেরও প্রশিক্ষণ দেওয়া হতো।’

এদিকে বৃহস্পতিবারের সংঘর্ষে উস্কানিদাতা রাম বৃক্ষ যাদব নিজেই এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।  স্বঘোষিত রাজনৈতিক ও সামাজিক বিপ্লবী যাদবের নামে হত্যা ও ভূমি দখলের অভিযোগে মোট আটটি মামলা রয়েছে।

জানা গেছে, এই গোষ্ঠী নির্বাচনে বিশ্বাস করে না। তারা নির্বাচন পদ্ধতির বিলোপ ও সবার জন্য জ্বালানির অধিকার আদায় করতে চায়। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার এই গোষ্ঠীর দখলকৃত এলাকা উচ্ছেদ করতে গেলে প্রায় ৩ হাজার সদস্য তা প্রতিরোধে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশের উচ্চ পদস্থ দুই কর্মকর্তাসহ মোট ২৪ জন নিহত হয়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:

/ইউআর/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম