মোদিকে ‘হিটলারের চেয়েও বড় হিটলার’ বললেন মমতা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ০৭:২৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৭:২৫

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিটলারের চেয়েও বড় হিটলার’ বলে কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বুধবার দিল্লিতে এক প্রতিবাদ সমাবেশের ভাষণে নোট বাতিল করাকে ইঙ্গিত করে মোদির উদ্দেশে মমতা একথা বলেন।

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা করেছে মোদি সরকার দাবি করে মমতা বলেন, ‘গণতন্ত্রে সৌজন্য বোধটুকু দরকার, বিরোধীদের কথাও শুনতে হবে। আমাদের প্রতিবাদ কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা হয়েছে।’

এরপর মোদির নিন্দা করে মমতা বলেন, ‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন। ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে চলেছেন, আলোচনার কোনও প্রয়োজনই বোধ করছেন না। ... মিডিয়াকে ধমকাচ্ছেন, কর্পোরেট হাউসকে ধমকাচ্ছেন।’

তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘আচ্ছে দিনের কথা বলে প্রথমে ভোট নিয়েছিলেন, আর এখন সাধারণ মানুষের নোট লুঠ করে নিলেন।’

বুধবার দিল্লি পৌঁছে মমতা প্রথমে হাজির হন সংসদ চত্বরে বিরোধী দলগুলোর সম্মিলিত বিক্ষোভে। এরপর যন্তর-মন্তরে তৃণমূল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

তৃণমূল নেত্রীর দাবি, যন্তর-মন্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করেছে বিজেপি।  প্রতিবাদস্থলের কাছে মাইক বাজিয়ে এ ভণ্ডুল করার চেষ্টা করা হয়।

আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে চূড়ান্ত বিপদে ফেলে দেওয়া হয়েছে বলেও মমতা অভিযোগ করেন। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে মোদিকে এই ‘হিটলারি আচরণের’ ফল বুঝিয়ে দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, ‘আবার ভোট আসছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে ভোট হবে, সেখানেই এর ফল বুঝতে পারবেন।’

নোট বাতিলের পিছনে মোদিরর ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে বলে আবারও অভিযোগ করেন মমতা। বলেন, ‘এতো তাড়াহুড়ো করে নোট বাতিল করে দেওয়ার কারণ কী? ক্ষমতায় থাকলে কখনও কখনও চোখ-কান বন্ধ হয়ে যায়। ... সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলেই এ রকম করছেন? আপনি কী চাইছেন? গুলি চালাতে? গুণ্ডামি করতে? যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ আন্দোলন চালাব।ভোটের জন্য নয়, মানুষের জন্য আন্দোলন করছি। গুলি করলেও আন্দোলন চলবে।’ সৌজন্যে: আনন্দবাজার।

/এএ/

 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম