পুরুষদের পিতৃত্বকালীন ছুটি ৬ মাস ঘোষণা করল ইকিয়া ইন্ডিয়া

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৮:৩৬

পুরুষদের পিতৃত্বকালীন ছুটি ৬ মাস ঘোষণা করল ইকিয়া ইন্ডিয়া ভারতের একটি ফার্নিশিং কোম্পানি ইকিয়া ইন্ডিয়া নারী-পুরুষ উভয়ের জন্য মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ ঘোষণা করেছে। এ ছুটি কাটানোর সময় পূর্ণ মজুরি ও বোনাসন কর্মীদের দেওয়া হবে। এই ছুটি ছাড়াও নারীরা চাইলে আরও ১৬ সপ্তাহ কর্মঘণ্টা অর্ধেক কমিয়ে চাকরি করতে পারবেন।

ইকিয়া ইন্ডিয়া একটি সুইডিশ ফার্নিশিং কোম্পানি। প্রতিষ্ঠানটির ভারতের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আন্না-কারিন ম্যানশন এ ঘোষণা দিয়েছেন।

ম্যানশন জানান, এ ছুটি গর্ভ ভাড়া, একক অভিভাবক ও সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গর্ভধারণের সময়ে নারীদের কর্মঘণ্টা কমানোসহ আরও বেশ কিছু সুবিধা দেওয়া হবে। গর্ভ বিষয়ক কোনও অসুখের জন্য পূর্ণ মজুরি ও সুবিধাসহ সর্বোচ্চ এক মাসের ছুটিও দেওয়া হবে।

কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এ প্রতিষ্ঠানটি আরও বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডে কেয়ার সেন্টার, সন্তান লালন-পালনের জন্য দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ ও উন্নয়ন পরিকল্পনা। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম