আইসিজি’র রায়ের আগেই কুলভুষণের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা ভারতের

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৭, ২০:৫৭আপডেট : ১৫ মে ২০১৭, ২৩:১৮

আইসিজি’র রায়ের আগেই কুলভুষণের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা ভারতের নেদারল্যান্ডসের হগে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি)-এ ভারতীয় নাগরিক কুলভুষণ যাদবের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।  ভারতের হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে পাকিস্তানের একটি সামরিক আদালত যাদবকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। শুনানির শুরুতেই ভারতের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে, আন্তর্জাতিক আদালতের রায়ের আগেই যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক আদালতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সিনিয়র আইনজীবী হারিশ স্যালভে। সোমবার শুনানির শুরুতে ভারতের পক্ষ থেকে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভারতীয় আইনজীবী বলেছেন, পরিস্থিতি আশঙ্কাজনক ও জরুরি। তাই দ্রুততম সময়ে আমরা এই আদালতের দ্বারস্থ হয়েছি।

ভারতের পক্ষ থেকে আদালতে আহ্বান জানানো হয়েছে, যাদবের মৃত্যুদণ্ড যতদ্রুত সম্ভব বাতিল এবং আন্তর্জাতিক আইনে তা অবৈধ ঘোষণা করা হোক।

শুনানিতে ভারতীয় আইনজীবী আরও জানান, যাদবের বিচারটি হয়েছে একতরফা। বিচারের কোনও নথি ভারত সরকারকে দেয়নি পাকিস্তান। এমনকি যাদবকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার সুযোগ দিতেও অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান।

ভারতের পক্ষ থেকে আরও দাবি করা হয়, যাদবের বিচারের শেষ মুহূর্তে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে যাদবের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তান।

এর আগে ১০ মে ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবকে পাকিস্তানের আদালতে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছে আন্তর্জাতিক আদালত। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিঠি দিয়ে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখতে বলেছে আইসিজি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে কুলভূষণের মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তানের সামরিক আদালত। গত মাসে পাকিস্তানের উচ্চ আদালতে এই রায় স্থগিত রাখার আবেদন জানান কুলভূষণের মা অবন্তী যাদব। ১৬ বার কুলভূষণকে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অনুমতি দেওয়ার জন্য আবেদন জানায় ভারত। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত তাই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। সূত্র: এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম