কাশ্মিরে সেনাক্যাম্পে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসহ নিহত ৯

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের একটি সেনাক্যাম্পে হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনায় পাঁচ সেনাসহ ৯জন নিহত হয়েছে। শনিবার ভোরে চালানো ওই হামলায় পাঁচ সেনা সদস্য, এক বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কাশ্মিরে সেনাক্যাম্পে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসহ নিহত ৯

শনিবার ভোরে জম্মু-কাশ্মিরের সুঞ্জওয়ানের সেনা ক্যাম্পের আবাসিক এলাকায় হামলা চালানোর পর একটি ভবনে ঢুকে পড়ে হামলাকারীরা। পরে তাদের ঘিরে সেনা ও পুলিশ ও প্যারামিলিটারি সদস্যরা অভিযান শুরু করে। ৩০ ঘণ্টা পর ওই অভিযান শেষ হয়।

নয়াদিল্লির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে রয়টার্সকে জানান, ওই ঘটনায় তিন হামলাকারী ছাড়াও পাঁচ সেনা সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে কতজন ওই হামলা চালিয়েছিল সে সম্পর্কে নিশ্চিত করেননি তিনি।

জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এস পি ভাইদ বলেন, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা গেছে হামলাকারীরা পাকিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ গ্রুপের।

রবিবার সকালে ওই হামলার স্থান পরিদর্শন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম