ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাব

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৮:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৯:১২

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রাকে অভিশংসিত করার দাবি তুলেছেন দেশটির রাজ্যসভার সদস্যরা। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর সংসদ সদস্যদের স্বাক্ষর করা প্রস্তাবটি ভারতের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডুর কাছে পেশ করা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, অন্তত ৫০ জন সংসদ সদস্যের স্বাক্ষরের প্রয়োজন থাকলেও, অভিশংসনের প্রস্তাবে ৬৪ জন সদস্য স্বাক্ষর করেছেন। বিজেপি মন্তব্য করেছে, কংগ্রেস অভিশংসনের বিধানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দীপক মিশ্রা

প্রধান বিচারপতিকে অপসারণ করার প্রস্তাব পেশের আগে রাজ্যসভার সদস্যরা এ নিয়ে বৈঠকে বসেছিলেন। ভারতের রাজ্যসভায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের নেতা গোলাম নবী আজাদের আহ্বানে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভেঙ্কাইয়া নাইডুর কাছে সংসদ সদস্যদের স্বাক্ষর করা অভিশংসন প্রস্তাবটি হস্তান্তর করার পর তিনি জানিয়েছেন, ‘পাঁচটি অসদাচরণের দায়ে আমরা প্রধান বিচারপতি দীপক মিশ্রাকে অভিশংসিত করার প্রস্তাব এনেছি। ভারতের সংবিধানের ২১৭ ধারা ও ১২৪(৪) ধারা অনুযায়ী তাকে অপসারণে আমাদের এই প্রস্তাব।’ তিনি আরও জানিয়েছেন, প্রস্তাবটির পক্ষে ৬৪ জন সদস্য স্বাক্ষর করেছেন যেখানে ৫০ সদস্যের সম্মতির দরকার ছিল প্রস্তাবটি চেয়ারম্যানের কাছে পাঠাবার জন্য।

যেসব দলের সংসদ সদস্যরা দীপক মিশ্রাকে অভিসংশিত করার প্রস্তাবে সমর্থন দিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্ক্সসিস্ট (সিপিআই-এম), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই), সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রার কারণে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে মন্তব্য করে  জ্যেষ্ঠ কংগ্রেস নেতা কপিল সিবাল বলেছেন, দীপক মিশ্রা কিছু বিষয়ে এমন ভূমিকা রেখেছেন এবং প্রশাসনিক বিষয়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলোর বিরুদ্ধে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।

কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী হওয়ায় ইচ্ছা করেইই মনমোহন সিংকে দিয়ে ওই অভিশংসন প্রস্তাবে স্বাক্ষর করানো হয়নি। এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ওই প্রস্তাবনার সমালোচনা করে বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অভিশংসনের বিধান রাজনৈতিক কৌশলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

/এএমএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম