২০০ কোটি ডলারে মার্কিন রোমিও হেলিকপ্টার কিনতে চায় ভারত

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৪:৩৮

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৪টি সাবমেরিন বিধ্বংসী এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার কিনতে চায় ভারত। ভারতীয় নৌবাহিনীর জন্য এসব হেলিকপ্টার কিনতে খরচ হবে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। শুক্রবার ওয়াশিংটনের প্রতিরক্ষা সূত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছে।

২০০ কোটি ডলারে মার্কিন রোমিও হেলিকপ্টার কিনতে চায় ভারত

খবরে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে এই সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার কিনতে চাইছে ভারত। আগামী কয়েক মাসের মধ্যে এই অস্ত্রক্রয় চূড়ান্ত হওয়ার কথা।

সিঙ্গাপুরে আঞ্চলিক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পার্শ্ববৈঠকের পর এই তথ্য সামনে আসলো।

ওয়াশিংটনের প্রতিরক্ষা সূত্র জানায়, যুক্তরাষ্ট্রকে একটি চিঠিতে ভারত ২৪টি রোমিও হেলিকপ্টার কেনার আগ্রহের কথা জানিয়েছে।

গত কয়েক মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কে অনেক অগ্রগতি হয়েছে। ভারতীয় প্রতিরক্ষার প্রয়োজনীয়তা মেটাতে ট্রাম্প প্রশাসন তাদের অত্যাধুনিক প্রযুক্তি অস্ত্র বিক্রির দ্বার উন্মুক্ত করার পর এই গতিশীলতা এসেছে।

বুধবার মোদি-পেন্স বৈঠকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম