কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর মেজরসহ নিহত ৩

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২১:৪০আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২১:৪১

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে এক বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর ও এক সেনা নিহত হয়েছে। শুক্রবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এই বিস্ফোরণ ঘটে। পৃথক ঘটনায় স্নাইপার রাইফেলের গুলিতে এক সেনা কুলী নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর মেজরসহ নিহত ৩

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সীমান্তে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে মেজরসহ দুজনের মৃত্যু হয়েছে। সন্দেহ করা হচ্ছে এসব বিস্ফোরক পাকিস্তানি সন্ত্রাসীরা পুঁতে রেখেছে।

অনিশ্চিত খবরের কথা উল্লেখ করে হিন্দুস্তান টাইমস লিখেছে, পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিম (বিএপি) এই হামলার নেপথ্যে রয়েছে।

এক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার জানান, একজন কর্মকর্তা ও একজন সেনা শহীদ হয়েছেন এবং আরও দুজন আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন। তবে হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর সংশ্লিষ্টতার খবরের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

ভারতীয় সেনাবাহিনীর কর্নেল আনন্দ জানিয়েছেন, পৃথক ঘটনায় রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে স্নাইপার রাইফেলের গুলিতে এক সেনাকুলী নিহত হয়েছে।

এর আগে গত বছর ২১ অক্টোবর অনুপ্রবেশকারীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর তিন সেনা নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম