লোকসভা নির্বাচনের ২য় ধাপে পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতা

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ২১:০৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:০৫

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটে পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে সহিংসতা ঘটেছে। দ্বিতীয় পর্বে রাজ্যটিতে ৩টি সংসদীয় আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

লোকসভা নির্বাচনের ২য় ধাপে পশ্চিমবঙ্গে নির্বাচনি সহিংসতা

ইসলামপুরে বর্তমান এমপি ও সিপিআই(এম) প্রার্থী মো. সেলিমের গাড়িতে হামলা হয়েছে। তিনি রায়গঞ্জে কংগ্রেসের দ্বীপা দাসমুনসির বিরুদ্ধে লড়ছেন।

সেলিমের অভিযোগ, তার গাড়িতে হামলার সময় পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। সিপিআই(এম)-র পক্ষ থেকে ক্ষমতাসীন তৃণমূলকে হামলার জন্য দায়ী করা হয়েছে।

দার্জিলিং আসনের চোপড়া এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস শেল ও লাঠিচার্জ করে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে। এই আসনে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে কয়েকটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়েছে।

এবারের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল পশ্চিমবঙ্গের কয়েকটি আসনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছে। জলপাইগুড়ি, রায়গঞ্জ ও দার্জিলিং আসনে জয় পেতে মরিয়া বিজেপি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দ্বিতীয় ধাপের ভোটে ভারতের পার্লামেন্টের ৯৫ জন সদস্য নির্বাচিত হবেন। এই ধাপে ১১টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট অনুষ্ঠিত হয়। সাত ধাপে ভোটগ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের