রাম মন্দির নির্মাণে স্বর্ণের ইট দিতে চান মুঘল বংশধর হাবিবুদ্দিন তুসি

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৯:২৩আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০৮

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে স্বর্ণের ইট দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রিন্স হাবিবুদ্দিন তুসি। তিনি নিজেকে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করেছেন। তুসি দাবি করেছেন, রাম মন্দির ও বাবরি মসজিদের বিতর্কিত জমিটির একমাত্র বৈধ মালিক তিনি। আদালত তাকে জমিটির মালিকানা দিলে তা রাম মন্দির নির্মাণে দান করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

  রাম মন্দির নির্মাণে স্বর্ণের ইট দিতে চান মুঘল বংশধর হাবিবুদ্দিন তুসি

১৫২৯ সালে প্রথম মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। পরে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু –মুসলিম দাঙ্গার সময় শতাধিক কর-সেবক বাবরি মসজিদ ভেঙে ফেলে।

রবিবার হাবিবুদ্দিন তুসি বলেন, সুপ্রিম কোর্ট তাকে বিতর্কিত জমি হস্তান্তর করলে তা তিনি রাম মন্দির বানানোর জন্য দান করবেন। একই সঙ্গে তিনি জানান, মন্দিরকে কেন্দ্র করে যে আবেগ রয়েছে তা সম্পর্কে তিনি অবগত। বাবরি মসজিদের আগে ওই জমিতে রাম মন্দির ছিল বলে দাবি তুসির ।

হাবিবুদ্দিন তুসি অযোধ্যার বিতর্কিত জমি তার হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি এখনও শুরু হয়নি।

রাম মন্দির ভেঙে ফেলায় হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন হাবিবুদ্দিন। নিজের মাথায় চরণ পাদুকা নিয়ে এই ক্ষমা চেয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী