কাশ্মির ইস্যুতে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান ভারতের

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও চীনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছিন্ন অংশ। সোমবার চীন-পাকিস্তানের যৌথ বিবৃতিতে কাশ্মির নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে জাতিসংঘের সনদ অনুসারে ও দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক খবরে এসব তথ্য জানা গেছে।

কাশ্মির ইস্যুতে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান ভারতের

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। জারি করা হয়েছিল বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। সেখানে উন্নয়নের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটা দেশটির ‘সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়’ ভারতের পক্ষ থেকে এমন দাবি করা হলেও পাকিস্তান বলছে, সেখানে কাশ্মিরিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। দিল্লির ওই পদক্ষেপের পর এর প্রতিবাদে জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। পরে চীন নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানালে তা অনুষ্ঠিত হয়। তবে সেখানে আনুষ্ঠানিক বিবৃতি অস্বীকৃতি জানায় পরিষদের সদস্য রাষ্ট্রগুলো।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইই’র দুই দিনের পাকিস্তান সফর শেষে সোমবার এই যৌথ বিবৃতি দেওয়া হয়। মঙ্গলবার চীন-পাকিস্তানের অবস্থানকে প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ‘জম্মু-কাশ্মির ভারতের অবিচ্ছিন্ন অংশ। তাই কাশ্মির নিয়ে পাকিস্তান ও চীনের যৌথ বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি’।

বিবৃতিতে আরও বলা হয়, শুরু থেকেই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিরোধিতা করছে ভারত। কারণ, ওই করিডর তৈরি হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের ভেতর দিয়ে। ১৯৪৭ সাল থেকেই যা পাকিস্তান দখল করে রেখেছে। জম্মু-কাশ্মিরের স্থিতাবস্থা বদলের জন্য ভারত অন্য যেকোনও রাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধী। সংশ্লিষ্ট পক্ষকে আমরা এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

 

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের