কেরালা সিরিয়াল কিলিং: ৬ হত্যার স্বীকারোক্তি দেওয়া নারীকে দেখতে আদালতে ভিড়

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১৮:২৪আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৮:৫৩

কেরালার আলোচিত সিরিয়াল কিলিং ঘটনায় ৬ হত্যাকাণ্ডে অভিযুক্ত নারীকে দেখতে আদালতে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। বৃহস্পতিবার ছয় ব্যক্তিকে হত্যার স্বীকারোক্তি দেওয়া নারীকে স্থানীয় একটি আদালতে নেওয়া হলে এসব মানুষেরা সেখানে ভিড় জমান।

কেরালা সিরিয়াল কিলিং: ৬ হত্যার স্বীকারোক্তি দেওয়া নারীকে দেখতে আদালতে ভিড়

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৭ বছরের জলি শাজু নামের নারী অর্থ ও সম্পত্তির জন্য অন্তত ছয়জনকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে। গত কয়েকদিন ধরে এই হত্যাকাণ্ডের খবর সংবাদের শিরোনাম হচ্ছে।

বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে জলি শাজুসহ আরও দুই ব্যক্তিকে ছয় দিনের পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে। অপর দুই ব্যক্তি হলো ৪৪ বছরের এমএস ম্যাথিউ ও ৪৮ বছরের প্রাজিকুমার। এদের মধ্যে ম্যাথিউ জলির একজন বন্ধু এবং প্রাজিকুমার ছয়জনকে হত্যার জন্য জলিকে সায়নাইড সরবরাহ করেছে অভিযোগ রয়েছে।

শনিবার সাবেক স্বামীকে হত্যার অভিযোগে জলি শাজুকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি সায়নাইড বিষক্রিয়ার জন্য মারা যান। পুলিশ জানিয়েছে, জলি আরও পাঁচজনকে হত্যার কথা স্বীকার করেছে। তবে পুলিশ প্রমাণ সংগ্রহ করাকেই গুরুত্বপ দিচ্ছে। কারণ এই ছয়টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১৪ বছর মেয়াদে।

পুলিশের কাছে একমাত্র অকাট্য প্রমাণ হলো জলির সাবেক স্বামীর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় শুরু করার পর আরও পাঁচটি মরদেহ পাওয়া যায় মাটি খুঁজে। মরদেহগুলোর মধ্যে একটি এক বছরের কন্যা শিশুর।

আগামী বুধবার জলি শাজুকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম