আসামের এনআরসি প্রধানকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ২০:০৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:১০

আসামের জাতীয় নাগরিক তালিকা বা এনআরসি তৈরির সমন্বয়কারী প্রতীক হাজেলাকে মধ্য প্রদেশে বদলির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তার এই বদলির আদেশে সরকারি আইনজীবীসহ অনেকেই বিস্মিত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বদলির কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

আসামের এনআরসি প্রধানকে বদলির নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবিলম্বে প্রতীক হাজেলাকে বদলি করতে সরকারকে নির্দেশ দিয়েছেন। নির্দেশে বরা হয়েছে, আপাতত প্রতীক হাজেলা সর্বোচ্চ মেয়াদে ডেপুটেশনে থাকবেন।

এই নির্দেশ দেওয়ার পর সরকারি আইনজীবী অ্যাটর্নি জেনারেল কেকে ভেনোগোপাল বিচারপতির কাছে জানতে চেয়েছিলেন, এর কোনও কারণ আছে কিনা। জবাবে প্রধান বিচারপতি জানান, কোনও কারণ ছাড়া কোনও নির্দেশ দেওয়া হয় না।

তবে আদেশে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে হাজেলার ঘনিষ্ঠরা জানিয়েছেন, আন্তঃক্যাডার ডেপুটেশনে যেতে চেয়েছেন তিনি এবং সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছে।

এনডিটিভিকে হাজেলা বলেন, আমাকে আদালত নিয়োগ দিয়েছেন। যা বলার আমি আদালতেই বলবো। এখন আদালত আমাদে মধ্য প্রদেশে ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

মধ্য প্রদেশেই হাজেলার জন্ম। আসাম-মেঘালয় ক্যাডারের ১৯৯৫ ব্যাচের আইএএস কর্মকর্তা তিনি।  আসামের এনআরসি সংশোধন করার জন্যে খসড়া তালিকা তদারকি করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল।  তিনি ৫০ হাজার কর্মকর্তার একটি দলের নেতৃত্ব দেন এনআরসি চূড়ান্ত করতে।  চূড়ান্ত তালিকা নিয়ে আসাম ও ভারতজুড়ে বেশ সমালোচনা ও অভিযোগ ওঠে। 

এনআরসিতে স্থান পাওয়ার জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। এদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪জন। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম