রোহিঙ্গা বিতাড়নে শুনানি শুরু হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ১৬:১৬আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১৬:১৮

ভারতে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের বিতাড়নের দাবি জানিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার আবেদনে শুনানিতে সম্মতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসএ বোবড়ে নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্ট বেঞ্চ জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে শুনানি শুরু হবে। আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রোহিঙ্গা বিতাড়নে শুনানি শুরু হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে

আবেদনে বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ভারতে বসবাস ৪০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করে বিতাড়নের কথা বলেন। তিনি চান, আদালত যেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার রোহিঙ্গাদের চিহ্নিত করে আটক ও বিতাড়নের নির্দেশ দেওয়া হয়।

আবেদনে বলা হয়, ‘বিশাল সংখ্যক অবৈধ অভিবাসী বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশি আমাদের সীমান্ত অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামোর জন্য হুমকি। বর্তমান পরিস্থিতিতে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

আবেদনে দাবি করা হয়, মিয়ানমার থেকে বেনাপোল-হরিদাসপুর হয়ে সোনামোরা, কলকাতা ও গুহাটিতে অনেক রোহিঙ্গাকে প্রবেশের সুযোগ করে দিয়েছে কিছু অসাধু চক্রের সদস্য।

/এমএইচ/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের