চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিমার অংক বাড়িয়ে ১০ লাখ রুপি করলেন মমতা

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২০, ২১:২৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৩১

করোনা পরিস্থিতিতে জরুরি পরিষেবায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিমার অংক পাঁচ থেকে বাড়িয়ে দশ লাখ রুপি করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেছেন, মানুষ বেঁচে থাকলে পয়সা আসবে। তাই চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীদের বিমার অংক ৫ লাখ রুপি থেকে বাড়িয়ে ১০ লাখ রুপি করা হলো। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিমার অংক বাড়িয়ে ১০ লাখ রুপি করলেন মমতা
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিদিনই বেড়ে চলেছে। ভাইরাসটির বিস্তার ঠেকাতে ২১ দিনের লকডাউনে থাকা অবস্থাতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। ফলে সোমবার পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।
এর আগে মমতা ঘোষণা করেছিলেন, করোনা মোকাবিলায় কাজে নিয়োজিত ১০ লাখ মানুষের জন্য ৫ লাখ রুপির বিমার ব্যবস্থা করা হয়েছে। সোমবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিমার অংক দ্বিগুণ করার ঘোষণা দিলেন।
মমতা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিবারের কারও হলেও এই বিমার আওতায় আসবে। যারা কুরিয়ার বহন করেন, রান্না করেন, সাফাইয়ের কাজ করছেন, আয়ার কাজ করছেন, আশার মেয়েরা, আইসিডিএসকর্মী, সবাই এই বিমার আওতায় আসবেন। বেসরকারি সংস্থায় যারা একাজ করছেন, তাদেরও এই বিমার আওতায় আনা হবে। পুলিশে যারা রয়েছেন, তারাও এই বিমার আওতায় আসবেন।
করোনা মোকাবিলায় সোমবার রাজ্যের সচিবালয় নবান্নে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তৃণমূল নেত্রী।
নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের বাড়ি দূরে হলে কাছাকাছি থাকার ব্যবস্থা করার নির্দেশ দেন মমতা। ডাক্তার-নার্সদের খাওয়া-দাওয়ার কোনও সমস্যা হচ্ছে কিনা খোঁজ নেন তিনি।
মমতা বলেন, আরও ৩০০ ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। ব্যবস্থা করা হচ্ছে মোবাইল ভেন্টিলেটরেরও।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী