ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ

বেনাপোল প্রতিনিধি
১৭ মে ২০২৪, ২১:৪৯আপডেট : ১৭ মে ২০২৪, ২১:৫৫

আগামী ২০ মে থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভ্রমণ ভিসার যাত্রী যাতায়াত তিন দিন বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আগামীকাল শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করেছে ভারতীয় ইমিগ্রেশন। এ সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে শুক্রবার সকালে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন।

এদিকে বাংলাদেশের যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের কারণে দুই দেশের বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আযহারুল ইসলাম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের কারণে আগামীকাল শনিবার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে মেডিক্যাল ভিসার যাত্রীরা চলাচল করতে পারবেন এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে ফিরে যেতে পারবেন। ২১ মে সকাল থেকে আবারও দুই দেশের মধ্য সব ধরনের ভিসাধারী পাসপোর্ট যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

/এফআর/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী