করোনা আতঙ্কেও তাবলিগ জামাত: মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২০, ০৩:৪০আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৩:৪৫

ভারতের রাজধানী নয়া দিল্লিতে তাবলিগ জামাতের আয়োজক মাওলানা সাদ কান্দলভির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় মহামারি আইনের ৩ নম্বর ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই দিল্লির নিজামুদ্দিনে এই জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতে অংশ নেওয়া অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা আতঙ্কেও তাবলিগ জামাত: মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানান, গত ৩ দিনে নিজামুদ্দিন মারকাজ তবলিগ জামাত থেকে ১ হাজার ৫৪৮ জনকে সরানো হয়েছে। যাদের মধ্যে করোনা সন্দেহে ৪৪১ জনকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ মার্চ নয়া দিল্লির বলিগ জামাতে যারা অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশই মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকে এসেছিলেন। মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কিরগিজস্তানের নাগরিকরা এই জমায়েতে অংশ নেন।
তাবলিগ জামাতে প্রায় ১ হাজা ৭৪৬ জন অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ভারতীয় হলেন ১ হাজার ৫৩০ জন এবং ২১৬ জন বিদেশি নাগরিক। অংশ নেওয়া ছয় ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) তেলেঙ্গানার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এনডিটিভি জানিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দেওয়া অপর এক ব্যক্তি গত সপ্তাহে কাশ্মিরের শ্রীনগরে মারা গেছেন।
দিল্লি পুলিশ বলছে, ২৪ মার্চ থেকে ওই ভবন খালি করতে বলা হলেও অবস্থানরতদের দাবি, লকডাউনের কারণে তারা বের হতে পারছেন না।
উল্লেখ্য, এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে দিল্লির ওই আয়োজনের পর দেশটিতে আক্রান্তের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী