ভারতে তাবলিগ জামাতের ৩ শতাধিক সদস্য দান করছেন রক্তের প্লাজমা

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০২০, ২১:৫৫আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:৫৮

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী করা হচ্ছে দিল্লিতে আয়োজিত এক তাবলিগ জামাতকে। ওই তাবলিগ জামাতের অনেকেই করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তাদের কোয়ারেন্টিনে রেখে চিকিৎসার পর অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এবার তাবলিগ জামাতের সুস্থ হওয়া তিন শতাধিক সদস্য অন্য করোনা আক্রান্তদের সুস্থ করতে নিজেদের রক্তের প্লাজমা দান করছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।  

ভারতে তাবলিগ জামাতের ৩ শতাধিক সদস্য দান করছেন রক্তের প্লাজমা

সোমবার পর্যন্ত ভারতে ২৭ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৮ শতাধিক মানুষের। দেশটিতে দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় নতুন দিশা দেখাচ্ছে। প্লাজমা থেরাপি পদ্ধতিতে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা কোনও রোগীর রক্তের প্লাজমা আক্রান্তের দেহে ইনজেক্ট করা হয়। ফলে ওই রোগীর দেহেও অ্যান্টিবডি গড়ে ওঠে, যা করোনা প্রতিরোধে সহায়তা করে। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করেছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত যারা সুস্থ হয়েছেন তারা যেন নিজেদের রক্তের প্লাজমা দান করেন। এই আহ্বানের পর দিল্লির সুলতানপুরি সেন্টারে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা চারজন তাবলিগ জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করেন। তাবলিগ জামাতের প্রধান মাওলানা সা’দও জামাত সদস্যদের প্লাজমা দান করার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা তিন শতাধিক তাবলিগ জামাতের সদস্য দিল্লি সরকারের কনসেন্ট সেন্টারে নিজেদের প্লাজমা দান করার জন্য আবেদন করেছেন।

সূত্র মতে, এদের মধ্যে নরেলা সেন্টারে ১৯০ জন, সুলতানপুরি সেন্টারে ৫১ জন, মঙ্গলপুরি সেন্টারে ৪২ জন তাবলিগ জামাত সদস্য নিজেদের রক্তের প্লাজমা দান করতে চলেছেন। 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম