পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১৮:২৪আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৮:২৫

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে অমৃতসর, বাটালা ও তরন তারন জেলায় এই প্রাণহানি ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

পুলিশ জানিয়েছে, প্রথম পাঁচ জনের মৃত্যু হয়েছে ২৯ জুলাই অমৃতসরের তারসিক্কা এলাকার মুচ্চাল ও টাংরা গ্রামে। শুক্রবার বাটালায় পাঁচ ও তরন তারনে চার জনের মৃত্যু হয়।

এই ঘটনায় পুলিশ বালবিন্দার কৌর নামের মুচ্চাল গ্রামের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছেছেন।

ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং টুইটারে লিখেছেন, অমৃতসর, গুরুদাসপুর ও তরন তারন জেলায় বিষাক্ত মদ পান করে কয়েকজনের মৃত্যু ঘটেছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার তদন্ত করবেন। তাকে সহযোগিতা করবেন সংশ্লিষ্ট এসএসপি ও কর্মকর্তারা। 

এদিকে, অন্ধ্রপ্রদেশে ১০ দিনের লকডাউনে দোকান বন্ধ থাকায় মদ না পেয়ে স্যানিটাইজার পানির সঙ্গে মিশিয়ে পান করে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার তিনজনের ও শুক্রবার আরও ছয়জনের মৃত্যু হয়।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম