কেরালায় চা বাগানে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২০, ২১:০২আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০৩

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি চা বাগানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এই ভূমিধসে আরও বেশ কয়েকজন চাপা পড়েছেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

কেরালায় চা বাগানে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৩

কর্মকর্তা জানান, শুক্রবার ইদ্দুকি জেলার একটি চা বাগানের শ্রমিকরা যখন ঘুমাচ্ছিলেন তখন ভারি বৃষ্টির কারণে ভূমিধস হয়।

ইদ্দুকি জেলার কর্মকর্তা এইচ. দিনেশান বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখতে হয়েছে। শেষ মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। ইদ্দুকি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

২০১৮ সালে শতাব্দীর ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কেরালা। ওই সময় অনেক মানুষের প্রাণহানি হয়েছিল। মৃতদের বেশিরভাগই ইদ্দুকি জেলার বাসিন্দা ছিলেন।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ