সুপ্রিম কোর্টের গঠিত কমিটি থেকে ভারতের কৃষক নেতার পদত্যাগ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২৩:৪০
image

বিতর্কিত আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ নিরসনে ভারতের সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া একটি কমিটি থেকে পদত্যাগ করেছেন এক কৃষক নেতা। সরকার ও কৃষকদের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শুরুর আগের দিন বৃহস্পতিবার কমিটি থেকে সরে দাঁড়ান ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) জাতীয় প্রেসিডেন্ট ভূপিন্দর সিং মান। তার দাবি কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোস করবেন না বলেই সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে বিক্ষোভরত কৃষকদের দাবি কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করে দলীয় চাপে পড়ে সরে যেতে বাধ্য হয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (১২ জানুয়ারি) মোদি সরকারের বিতর্কিত কৃষি আইন কার্যকরে সাময়িক স্থগিতাদেশ জারি করে ভারতের সর্বোচ্চ আদালত। এদিন শুনানিতে ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, এ আইন নিয়ে কৃষকদের শঙ্কার জায়গা কোথায় তা জানতে একটি কমিটি গঠন করা হবে। আর এ কমিটির কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ওই কমিটিতে রাখা হয় ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় প্রেসিডেন্ট ভূপিন্দর সিং মানকে। তবে বৃহস্পতিবার কমিটি থেকে পদত্যাগ করে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিজে একজন কৃষক ও ইউনিয়ন নেতা হিসেবে কৃষক ইউনিয়ন এবং সাধারণ মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার আলোকে আমাকে দেওয়া যেকোনও পদবি ছাড়তে তৈরি আছি। পাঞ্জাব এবং দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনও আপোস করবো না।’

গত মঙ্গলবার চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তাতে রাখা হয় ভূপিন্দর সিং মানকে। কৃষক সংগঠনগুলো ইতোমধ্যে ওই কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন এই কমিটির সদস্যরা ইতোমধ্যেই কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের প্রতি যে অল্প কয়েক জন কৃষক নেতা সমর্থন জানিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ভূপিন্দর সিং মান। গত ডিসেম্বরে তিনি কৃষিমন্ত্রী নরেন্দ্র ঠোমারের সঙ্গে দেখা করেন। কমিটি থেকে তিনি সরে যাওয়ায় এখন এই বিষয়ে পরবর্তী আদেশ দেবে সুপ্রিম কোর্ট।

সংযুক্ত কিষাণ মোর্চার সদস্য রাজিন্দর সিং দ্বিপসিংওয়ালা বলেন, ভূপিন্দর মান পদত্যাগ করছেন কারণ তার পার্টি তাকে বরখাস্ত করেছে। রাজনৈতিক ফায়দা লাভের কারণে নিজের অবস্থান ব্যবহার করছেন তিনি।

ভূপিন্দর মান ছাড়াও সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ ড. প্রমোদ কুমার জোসি। তিনি ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ছিলেন। এছাড়া আছেন কৃষি অর্থনীতিবিদ এবং এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস কমিশনের সাবেক চেয়ারম্যান অশোক গেহলত এবং ক্ষেতকারী সংগঠনের প্রধান অনিল জ্ঞানওয়ান্ত। এদের মধ্যে অনিল জ্ঞানওয়ান্ত কৃষি আইনের সমর্থনে পত্রিকায় কলাম লিখেছেন।

উল্লেখ্য, ভূপিন্দর সিং মানকে ১৯৯০ সালে রাজ্য সভার আসন দেয় ভিপি সিং-এর সরকার। ওই সময়ে পাঞ্জাবে নিষিদ্ধ রাখা হয় কৃষক বিক্ষোভ। ভূপিন্দর মান সুপ্রিম কোর্ট গঠিত কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করলে বিভক্ত হয়ে পড়ে তার দল বিকেইউ। তার ছেলে গুরুপ্রতাপ সিং মান কংগ্রেস পার্টির সদস্য। আর পাঞ্জাবের কংগ্রেস সরকার তাকে পাঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের সদস্য করেছে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম