লালু প্রসাদ যাদবের স্বাস্থ্যের অবনতি, নেওয়া হচ্ছে দিল্লি

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ২০:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২০:৩৪
image

ভারতের কারাবন্দি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের স্বাস্থ্যের অবনতি হয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, ঝাড়খন্ডের রাচি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিবিদকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআআইএমএস)-এ নেওয়ার প্রস্তুতি চলছে। সাবেক মুখ্যমন্ত্রীর ছেলে ও আরজেডি নেতা তেজস্বী যাদব এবং তার পরিবারের সদস্যরা রাচিতে অবস্থান করছেন। তারাও লালু প্রসাদের সঙ্গে দিল্লি যাবেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। ওই সময়ের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে পশু খাদ্য ক্রয় করার নামে ৯৭০ কোটি রুপি আত্মসাতের মামলায় কারাদণ্ড ভোগ করছেন তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে রাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কারাবন্দি নেতা।

কারাগারের একটি মেডিক্যাল বোর্ড জানিয়েছে, লালু প্রসাদ যাদবকে দিল্লির এআআইএমএস-এ নেওয়া হতে পারে। তাকে দিল্লিতে নিতে কারা কর্তৃপক্ষ একটি নিম্ন আদালতের অনুমতি নেবেন বলেও জানান কর্মকর্তারা।

আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, তার বাবার উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়ার ব্যবস্থা করতে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরনের সঙ্গেও কথা বলবেন তিনি। শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা তার উন্নত চিকিৎসা চাই, তবে সব পরীক্ষার ফলাফল আসার পর চিকিৎসকরা বিশ্লেষণ করবে দেখবে তাকে এখানে কোন ধরনের চিকিৎসা দেওয়া যায়। তার অবস্থা মারাত্মক। আমি শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো।’ তিনি বলেন, ‘ইতোমধ্যে তার (লালু প্রসাদ) হৃদযন্ত্রে সার্জারি হয়েছে আর তার কিডনির মাত্র ২৫ শতাংশ কার্যকর রয়েছে। তার নিউমোনিয়া ধরা পড়েছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’

২০১৭ সালের ডিসেম্বরে আদালতের রায়ে দণ্ডিত হওয়ার পর থেকে লালু প্রসাদ যাদব বেশিরভাগ সময়ই রাচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স হাসপাতালে অবস্থান করে দণ্ড ভোগ করেছেন। তার অনুপুস্থিতিতে তেজস্বী যাদবই আরজেডি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই গত বছর বিহারের নির্বাচনে শক্তিশালী অবস্থান করে নেয় দলটি।

তেজস্বী যাদবের দল বিহারের নির্বাচনে সবচেয়ে বড় হিসেবে আবির্ভূত হলেও বিরোধী দলগুলো ঐক্য গড়ে তুলে সংখ্যাগরিষ্ঠতা আদায় করে নিয়ে সরকার গঠন করে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী