পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চেয়ে মোদিকে চিঠি ট্যাক্সি চালকের

কলকাতা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৫

ভারতের প্রধানমন্ত্রী যদি চা বিক্রেতা হতে পারেন তাহলে তিনি কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না! আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আসন্ন বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন কলকাতার জোড়াসাঁকোর বাসিন্দা ট্যাক্সি চালক উত্তম মালি।

সংসার চালাতে প্রতিদিন নিজের হলুদ ট্যাক্সি নিয়ে শহরের এ প্রান্ত থেকে ওই প্রান্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। সকাল থেকে রাত পর্যন্ত পথে নানা অভিজ্ঞতার সম্মুখীন হন উত্তম মালি। নিজে একজন কট্টর বিজেপি সমর্থক। জোড়াসাঁকো এলাকায় মা-বাবা, দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে পরিবার তার। সময় পেলেই দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

উত্তম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন আজ চরম অবহেলিত, অত্যাচারিত। লোকজনের হাতে কাজ নেই। পেটে ভাত নেই। দুর্নীতি, স্বজনপ্রীতি থেকে অনুন্নয়ন, বেকারত্ব। বাংলা আজ ক্রমশ গোটা ভারতের মানচিত্রে আরও পেছনের সারিতে চলে যাচ্ছে। তাই রাজ্য বদলের ভাবনা নিয়ে ভোটে দাঁড়াতে চান তিনি। তার ইচ্ছা, মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়ন ঘটানো।

প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ-সহ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এরইমধ্যে নিজের বায়োডাটা যুক্ত করে আবেদন করেছেন উত্তম। প্রত্যেকের মেইলে তাকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করার আবেদন জানানোর পাশাপাশি স্পিড পোস্টের মাধ্যমেও সেই আবেদনের কপি পাঠিয়েছেন তিনি।

উত্তম বলেন, ‘ভালোবাসার শহর কলকাতা তথা গোটা রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই আমাকে বিধায়ক প্রার্থী করার আবেদন করেছি। তবে আমি জানি না শেষ পর্যন্ত  বিজেপি নেতৃত্ব আমার এই আবেদন মঞ্জুর করবে কিনা। দল প্রার্থী করুক বা না করুক। জীবনের শেষ দিন পর্যন্ত আমি মানুষের সেবায় ব্রতী থাকবো। একজন চা ওয়ালা হয়ে যদি মোদিজী গোটা দেশের উন্নয়নের নেতৃত্ব দিতে পারেন তাহলে আমি কেন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়নের নেতৃত্ব দিতে পারবো না?

/এমপি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের