জামিন পেলেন ভারতের দলিত অ্যাকটিভিস্ট নদ্বীপ

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৯
image

এক মাসেরও বেশি সময় ধরে ভারতের কারাগারে আটক থাকা শ্রম অধিকারকর্মী নদ্বীপ কোউর অবশেষে জামিন পেয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করে। পাশাপাশি তাকে ‘অবৈধভাবে আটক’ রাখার ব্যাপারে হরিয়ানা পুলিশের কাছ থেকে ব্যাখ্যাও চেয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নদ্বীপ কউর মজদুর অধিকার সংগঠনের সদস্য।কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছিলেন তিনি। গত ১২ জানুয়ারি হরিয়ানা-দিল্লির মাঝে সিংঘু সীমান্তে অবৈতনিক শ্রমিকদের প্রতিবাদে সামিল হন এ নেত্রী। সেই সময় তাকে গ্রেফতার করে পুলিশ এবং তারপর থেকে হরিয়ানার কর্নাল জেলে রয়েছেন এ অ্যাকটিভিস্ট। নদ্বীপের বিরুদ্ধে খুনের চেষ্টা, হিংসাত্মক ঘটনা এবং কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর করার অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে তাকে জেল হাজতে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে সোনিপাত পুলিশ। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় আদালত নদ্বীপের জামিনের আবেদন খারিজ করে দেয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এ নারী। অবশেষে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) তার জামিন মঞ্জুর করেছে আদালত।

নদ্বীপ তার জামিনের আবেদনে অভিযোগ করেন, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হলেও সেখানে কোনও নারী পুলিশ কর্মী ছিল না। পুলিশ সদস্যরা তাকে বেধড়ক মারধর করেন। নদ্বীপ তার জামিনের আবেদন দায়ের করেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং চিমা ও পবনদীপ সিং ও অন্য আইনজীবীদের মাধ্যমে। শীর্ষ আইনজীবী আরএস চিমা দাবি করেছেন যে নদ্বীপকে মিথ্যাভাবে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (‌খুনের চেষ্টা)‌ সহ বিভিন্ন ধারায় মামলা করে ফাঁসানো হয়েছে।


সম্প্রতি নেটিজেনদের একাংশকে ওই দলিত নেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেছে। তার মুক্তির দাবিতে টুইটারে সরব হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাতিজি তথা লেখিকা এবং আইনজীবী মিনা হ্যারিসও। টুইটে তিনি লেখেন, ‘ওই নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশি হেফাজতে তার ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল।'

 



/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম