নতুন কৃষি আইন সংশোধনে প্রস্তুত আছে সরকার: ভারতের কৃষিমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৭:১২আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:১২
image

ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, কেন্দ্রীয় সরকার বিতর্কিত তিন কৃষি আইন সংশোধনে প্রস্তুত আছে। বিক্ষোভরত কৃষকদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। রবিবার (৭ মার্চ) কৃষি মন্ত্রণালয়ের পঞ্চম জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলগুলোকেও আক্রমণ করেছেন তোমার। তার অভিযোগ, বিরোধী দলগুলো এ ইস্যু নিয়ে রাজনীতি করছে এবং কৃষকদের স্বার্থে আঘাত করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তিনটি কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি বৈধতা দেওয়ার দাবিতে গত বছর নভেম্বরে ‘‌দিল্লি চলো’ যাত্রার ডাক দিয়েছিলেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই থেকেই দিল্লি, সিঙ্ঘু এবং টিকরি সীমানায় ঘাঁটি গেড়ে ‌অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। পরবর্তীতে উত্তরপ্রদেশ, রাজস্থানের কৃষকরাও পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের সঙ্গে আন্দোলনে সামিল হন। কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার আলোচনা সত্ত্বেও কোনও সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন আইন বাতিল না হলে আন্দোলন থামবে না। এরইমধ্যে শনিবার বিক্ষোভের শততম দিন পূর্ণ হয়েছে।

আর তার একদিন পর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, ‘কৃষকদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সরকার কৃষি আইনগুলো সংশোধন করতে প্রস্তুত আছে।’‌

পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের তৈরি করা নয়া কৃষি আইনে যে সংস্কারগুলি করা হয়েছে তাতে সেই অর্থে কোনও ভুল নেই। কেন্দ্রীয় সরকার সবসময় কৃষকদের পাশেই রয়েছে।

প্রসঙ্গত, গত মাসে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রের প্রস্তাবিত নয়া কৃষি আইন গুলিতে দেশের অন্নদাতাদের কল্যাণের স্বার্থেই সংস্কারগুলি করা হয়েছে। তার যুক্তি ছিল, গত বছরের সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া কৃষি আইন গুলির দ্বারা উপকৃতই হবেন দেশের কৃষকরা। কৃষিখাতে বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে।

রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিশানা করে নরেন্দ্র সিং তোমর বলেন, ’কৃষকদের এই বিক্ষোভে দেশের বিরোধী দলগুলো মদত দিয়ে আদতে কৃষকদের ক্ষতি করে দিচ্ছে। গণতন্ত্রে মতবিরোধের জায়গা থাকতেই পারে তা বলে একটা সমগ্র কৃষক সম্প্রদায়ের ক্ষতি করার অধিকার নেই বিরোধীদের।’

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী