ভারতে সংক্রমণের নতুন রেকর্ড, দৈনিক সংক্রমণ ছাড়ালো এক লাখ ৪৫ হাজার

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১২:২৫আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১২:২৫
image

ভারতে এক দিনে করোনাভাইরাস শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় এক লাখ ৪৫ হাজার ৩৮৪ জন শনাক্ত হয়েছে। মহামারি শুরুর পর এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। এনিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের পরিমাণ দাঁড়ালো এক লাখ ৬৮ হাজার ৪৩৬ জন।

টানা চতুর্থ দিনের মতো ভারতে এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর ভারতে করোনা সক্রিয় রোগীর সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারতের বিভিন্ন অংশে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত পাঁচ দিনে ভারতে ছয় লাখ ১৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে তিন হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ৩১ মার্চ ভারতে শনাক্ত হয় ৫৩ হাজার ৪৮০ জন। আর গত কয়েক দিনে এই শনাক্তের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে ভারত জুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মহারাষ্ট্রে শনিবার থেকে লকডাউন শুরু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৫৮ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

দিল্লিতে সব স্কুল ও কলেজ পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ সরকারও আগামী সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম