এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি: কান্নায় ভেঙে পড়লেন চিকিৎসক

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০২১, ১৩:২৭আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৩:২৭

দেখে মনে হচ্ছে যেন সুনামি আছড়ে পড়েছে। মুম্বাইয়ে কোভিডের ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়লেন তৃপ্তি গিলাদা নামে এক চিকিৎসক। হাসপাতালে শয্যা নেই, রোগীদের দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন নেই, প্রতিদিন হাসপাতালগুলোতে কোভিড রোগীর সংখ্যা উপচে পড়ছে— এমন চিত্র তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তৃপ্তি।

৫ মিনিটের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি আগে এ রকম পরিস্থিতি কখনও দেখিনি। আমরা খুব অসহায় হয়ে পড়ছি। বহু চিকিৎসকের মতোই আমিও আতঙ্কিত। জানি না কী করবো?’

তিনি বার বার জনসাধারণকে অনুরোধ করেছেন নিজেদের যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। অল্প বয়সীদের সতর্কবার্তা দিয়েছেন। বাইরে বেরুলে মাস্ক ব্যবহার করতে বলেছেন। অসুস্থ বোধ করলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে থাকা রোগীর পরিস্থিতি দেখতে দেখতে তিনি ভেঙে পড়েছেন। আর সেই অভিজ্ঞতা শেয়ার করে জনসাধারণের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন মুম্বাইয়ের এই চিকিৎসক।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৬০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫১ জনের।

এদিকে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে লকডাউন থেকে দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লকডাউন এখন কোনও বিকল্প নয়। মানুষের জীবন ও জীবিকা দুটি বিষয়ের কথাই মাথায় রাখতে হবে। লকডাউন থেকে দেশকে বাঁচাতেই হবে। রাজ্য সরকারগুলোকে বলব লকডাউনকে তারা যেন শেষ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন। বরং অগ্রাধিকার দিতে হবে মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরি করে কোভিড মোকাবিলায়।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই যদি কোভিড প্রটোকল মেনে চলি, সহিষ্ণুতা ও সংযম বজায় রাখি, বিনা কারণে বাড়ি থেকে বের না হই, তাহলে লকডাউনের প্রশ্নই নেই। আমি আমার তরুণ বন্ধুদের বলব তারা যেন এই ব্যাপারটা সামাজিক মিশনের মতো গ্রহণ করেন। পরিবারের সদস্যদের পরিজনদের তারা যেন বোঝান যে বিনা কাজে, বিনা প্রয়োজনে কেউ যেন বাড়ির বাইরে না যায়।

কোভিডের দ্বিতীয় ঢেউ যে একেবারে ঝড়ের মতো আছড়ে পড়েছে তা স্বীকার করেছেন নরেন্দ্র মোদি। তবে বলেছেন, ভয় পাওয়ার কারণ নেই। অযথা যাতে ভয়ের পরিবেশ তৈরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। মানুষকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি