নন্দীগ্রামে শুভেন্দুকে জয়ী ঘোষণা, পুনর্গণনা চায় তৃণমূল

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ২১:২২আপডেট : ০২ মে ২০২১, ২১:৩৫

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী। রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিটার্নিং কর্মকর্তা শুভেন্দুকে বিজয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোট পুনর্গণনা চেয়ে কমিশনের সঙ্গে বৈঠক করেছে।

এর আগে বিকালে বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, আসনটিতে মমতা জয়ী হয়েছেন। পরে সন্ধ্যায় শুভেন্দু দাবি করেন, ভোট পুনর্গণনার পর তিনিই সেখানকার বিজয়ী প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুসারে, শুভেন্দু পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৩ ভোট। তৃণমূল নেত্রী মমতা পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন।

হেভিওয়েট এই আসনের ফল ঘোষণা শুরুর পর থেকেই কখনও শুভেন্দু কখনও মমতা এগিয়ে ছিলেন। এরমধ্যে সার্ভারে ত্রুটির জেরে প্রার্থীদের প্রাপ্ত ভোট সঠিকভাবে জানা যাচ্ছিল না। প্রায় ৪০ মিনিট গণনাও বন্ধ ছিল সেখানে। নতুন করে গণনা শুরু হলে, ১৭ রাউন্ডের পর জানা যায় মমতা জয়ী হয়েছেন। কিন্তু ঘণ্টা খানেক পর শুভেন্দু দাবি করেন, ১ হাজার ৬২২ ভোটে জয়ী হয়েছেন তিনি।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মমতাও জানান, নন্দীগ্রামের মানুষ যে রায় দেবেন তা মেনে নেবেন। তবে সেখানে ভোট কারচুপি হওয়ার খবর পেয়েছেন তিনি। আদালতের দ্বারস্থ হবেন। মমতার বক্তব্যের কিছুক্ষণ পর তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ভোটগণনা এখনও অসম্পূর্ণ। জল্পনায় কান দেওয়া উচিত নয়।
বার্তা সংস্থা এএনআই টুইটারে জানায়, কলকাতায় নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচনি কর্মকর্তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল নন্দীগ্রামে ভোট পুনর্গণনা ও অন্যান্য ইস্যুতে বৈঠক করেছেন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের