সংক্রমণ বাড়ার মধ্যে মোদির রাজ্যে বড় ধরনের ধর্মীয় জমায়েত (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ১৮:৩১আপডেট : ০৫ মে ২০২১, ১৮:৩১
image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় মঙ্গলবার রাজ্যের আহমেদাবাদ জেলার সানন্দ গ্রামের বালিয়াদেভ মন্দিরে পূজা দিতে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই জমায়েত করায় ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা কেটি কামারিয়া। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরোপ করেছে গুজরাট রাজ্য সরকার। গত সপ্তাহে রাজ্য সরকারের আরোপ করা নতুন বিধিনিষেধে সব ধরনের ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজ্যের কয়েকটি স্থানে জারি করা হয়েছে রাত্রীকালীন কারফিউ।

এসব পদক্ষেপ সত্ত্বেও সরকারি হিসেব অনুযায়ী মঙ্গলবারও নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০ জন।

এছাড়া আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের গত ৫ এপ্রিলের আদেশ বাতিল করা হয়েছে। নতুন আদেশে বলা হয়েছে, শহরের যেসব বাসিন্দা কাজের জন্য অন্য রাজ্যে ভ্রমণ করেছেন তারা ফিরে আসলে আরটি-পিসিআর টেস্টের দরকার পড়বে না। গুজরাট উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মহামারি পরিস্থিতি নিয়ে এক পিটিশনের শুনানি শেষে গত ২৯ এপ্রিল উচ্চ আদালত মিউনিসিপ্যাল কর্পোরেশনকে তাদের ৫ এপ্রিলের আদেশ বাতিলের নির্দেশ দেয়। বলা হয় এই আদেশ রাজ্য সরকারের ২৭ মার্চের আদেশের সঙ্গে সাংঘর্ষিক।

২৭ মার্চের আদেশে অন্য রাজ্য থেকে গুজরাটে প্রবেশ করতে হলে আর-পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল বাধ্যতামূলক করা হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন জানায় ৫ এপ্রিলের আদেশ বাতিল করে রাজ্য সরকারের ২৭ এপ্রিলের আদেশ বাস্তবায়ন করা হবে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী