ভোটের পর খোঁজ নেই এমপির, সন্ধান চেয়ে পোস্টার

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ০৪:১৭আপডেট : ২৪ জুন ২০২১, ০৪:১৭

রাজ্যের নির্বাচনের পর থেকেই আর এলাকায় খোঁজ মিলছে না এমপির। এমন অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি দলীয় এমপি বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে। তাই তার সন্ধান চেয়ে জামুরিয়া বিধানসভা এলাকায় পোস্টারিং করা হয়েছে।

তার ছবিসহ সেই পোস্টারে বলা হয়েছে, ‘গুমশুদা কি তলাশ।’ যার বাংলা করলে দাঁড়ায়, নিরুদ্দেশের খোঁজে। জামুরিয়া বাজার এবং বাসস্ট্যান্ড চত্বরে এই পোস্টার দেখা গেছে।

জানা গেছে, জামুরিয়া নাগরিকবৃন্দের ব্যানারে এই পোস্টার লাগানো হয়েছে। যদিও বিজেপি এই কাজের জন্য তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, ‘এর আগেও এমপির বিরুদ্ধে এই ধরণের পোস্টার পড়েছিল। লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থীর সন্ধানে এমন পোস্টার পড়েছিল। সেই জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়ে দিয়েছে।’

বিজেপির অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের