কাশ্মিরি নেতাদের সঙ্গে বৈঠক, রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মোদির

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ২১:০৯আপডেট : ২৪ জুন ২০২১, ২২:৩৩
image

জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পর প্রথমবারের মতো অঞ্চলটির মূল ধারার রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে মোদির বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে বের হয়ে কাশ্মিরি নেতারা জানিয়েছেন, রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেন জম্মু ও কাশ্মিরের আটটি রাজনৈতিক দলের ১৪ জন নেতা। এরমধ্যে চার জন সাবেক মুখ্যমন্ত্রীও ছিলেন। ২০১৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারের ওপর থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই অঞ্চলটিতে রাষ্ট্রপতির শাসন চলছে। কাশ্মিরে রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় ফিরিয়ে আনাই এই বৈঠকের লক্ষ্য। এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নরেন্দ্র মোদি কাশ্মিরের সংসদীয় আসন পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন। ২০১৯ সালে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আগে এসব আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চায় মোদির সরকার।

২০১৯ সালের ১ আগস্ট সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এর তিন দিন পর ৪ আগস্ট তাদের গ্রেফতার করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পার্লামেন্টে ঘোষণা দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়।

কাশ্মিরের সাতটি দলের জোট গুপকর অ্যালায়েন্স জানায়, তারা মোদির সঙ্গে বৈঠকে পূর্ণ রাজ্যের অধিকার ও বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার ওপর জোর দেবেন। এই জোটের নেতৃত্বে রয়েছেন মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লাহ। কংগ্রেসও একই দাবির কথা জানিয়েছে।

সরকারি একটি সূত্র বলেছে, ‘বৈঠকের মূল ফোকাস ছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জম্মু ও কাশ্মিরের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের মতো সফলভাবে পার্লামেন্টারি নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়েছেন।’

ওই সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সব অংশগ্রহণকারীর মতামত এবং পরামর্শ শোনেন। এছাড়া সকালেই খোলামেলাভাবে তাদের মতামত প্রকাশ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত বেশিরভাগ নেতাকেই কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের আগে আটক করেছিল নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে এই পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদির সরকার।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ