কাশ্মিরের স্পেশাল পুলিশ কর্মকর্তাকে স্ত্রীসহ গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ০৩:২২আপডেট : ২৮ জুন ২০২১, ০৩:২২
image

ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় এক স্পেশাল কর্মকর্তার বাড়িতে ঢুকে স্ত্রীসহ ওই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে। পুলিশ জানিয়েছে ফয়েজ আহমেদ নামের ওই কর্মকর্তা অবন্তীপুরের হরিপরিগামের বাসিন্দা ছিলেন। রবিবার রাত এগারোটার দিকে তার ঘরে বন্দুকধারীরা ঢুকে গুলিবর্ষণ শুরু করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে কাশ্মিরের জম্মুতে ভারতের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। শনিবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের বিস্ফোরণে তেমন কোনও ক্ষতি হয়নি বিমানঘাঁটির। দুজন আহত হয়েছেন ও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  ধারণা করা হচ্ছে, ভারতের কোনও সামরিক স্থাপনায় এটাই প্রথম ড্রোন হামলা।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে স্পেশাল পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। হামলার পর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ফয়েজ আহমেদ ও তার স্ত্রী রাজা বেগমকে মৃত ঘোষণা করে পুলিশ। এই ঘটনায় আহত তাদের মেয়ে রাফিয়া চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম