কোভিশিল্ড গ্রাহকদের জন্য দরজা খুললো ইউরোপের ১৬ দেশ

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২১, ০৬:৩১আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৬:৩১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতে উৎপাদিত কোভিশিল্ড গ্রাহকদের ইউরোপে প্রবেশে জটিলতা কমলো। কেননা, ইউরোপীয় ইউনিয়নের ১৬টি দেশ সিরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। ফলে কোভিশিল্ড গ্রাহকরা এখন থেকে সহজেই এই দেশগুলোতে যেতে পারবেন। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা।

টুইটে পুনাওয়ালা লিখেছেন, ‘পর্যটকদের কাছে এটা সত্যিই সুখবর যে, ইউরোপের ১৬টি দেশ কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে। যদিও বিভিন্ন দেশের নিয়মে রকমফের থাকতে পারে। তাই ভ্যাকসিন গ্রহীতাদের ভ্রমণের আগে তা যাচাই করে দেখার অনুরোধ রইলো।’

আপাতত ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেনসহ মোট ১৬টি দেশের স্বীকৃতি পেয়েছে কোভিশিল্ড।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিড টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম। কিন্তু সেই টিকায় ইউরোপীয় ইউনিয়নের ছাড়পত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইউনিয়ন-এর টিকা নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, কোভিশিল্ডের জন্য তাদের কাছে বাণিজ্যিক ছাড়পত্রের আবেদন জমা পড়েনি। ফলে তাতে জরুরিভিত্তিতে ছাড়পত্রের অনুমোদন দেওয়া যাচ্ছে না। যদিও পরে জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ এই ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছিল। বিষয়টি নিয়ে নানা দেন দরবারের পর অবশেষে ইউরোপীয় ইউনিয়নের ১৬টি দেশের স্বীকৃতি পেলো এই ভ্যাকসিন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম