এবার লখনৌ অবরোধের হুঁশিয়ারি ভারতীয় কৃষকদের

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ০৫:৩৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ০৫:৩৩
image

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ অভিমুখী সব রাস্তা আগামী ৫ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইত। সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলনের আট মাস পূর্তিতে এই ঘোষণা দেন তিনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দিল্লিতে পরিণত হবে লখনৌ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ২৬ নভেম্বর থেকে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে ভারতীয় কৃষকেরা। এসব আইন বাতিলের দাবিতে দিল্লির বিভিন্ন সীমান্তে অবস্থান নিয়ে আছে তারা। কৃষক নেতা ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থার অবসান হয়নি।

সোমবারের সংবাদ সম্মেলনে ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ তিকাইত ছাড়াও যোগেন্দ্র যাদভ, শিভকুমার কাক্কার মতো প্রভাবশালী কৃষক নেতারাও উপস্থিত ছিলেন। এই সংবাদ সম্মেলন থেকে তারা ‘মিশন উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড’ ঘোষণা করেন। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে এসব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কৃষক নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বর ‘কৃষক মহাপঞ্চায়েতে’র পর আন্দোলন জোরালো করার এসব কর্মসূচি শুরু হবে। উত্তর প্রদেশের মুজাফফরনগরে এই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কৃষক নেতাদের দাবি, এই মহাপঞ্চায়েত হবে এই ধরনের সবচেয়ে বড় আয়োজন।

কৃষক নেতা যোগেন্দ্র যাদব বলেন, ‘আমরা মিশন উত্তর প্রদেশ ও উত্তরাখন্ড শুরু করছি। এর মাধ্যমে আন্দোলন আরও বেশি তীব্র হবে আর মনোযোগ পাবে। এর মধ্যে থাকবে বড় মিছিল, মহাপঞ্চায়েত। আমরা বিজেপি এবং বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে সব ক্ষেত্রে বিক্ষোভ নিশ্চিত করবো। এসব বিক্ষোভ শুরু হবে গ্রাম পর্যায় থেকে।’

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম