আগস্টে শিশুদের টিকা দেওয়া শুরু করছে ভারত

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ২১:২৫আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:২৫

আগামী আগস্ট থেকেই শিশুদের করোনা টিকাকরণের কাজ শুরু করছে ভারত। মঙ্গলবার এমন আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এতে শিশুরা করোনাভাইরাস থেকে সুরক্ষা পাবে বলে জানান তিনি।

করোনা মহামারী মোকাবিলায় ভারতে টিকাকরণ চলছে। তবে শিশুদেরকে এখনও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। এ নিয়ে বিজেপি’র সংসদীয় বোর্ডের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আসা করছি আগামী মাস থেকেই আমরা শিশুদের করোনা টিকাকরণের কাজ শুরু করতে পারবো।

এর আগে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’(এমস)-এর পরিচালক রণদীপ গুলেরিয়া জানান, সেপ্টেম্বরে শিশুদের করোনা টিকা বাজারে আসতে পারে। প্রথম ভারতীয় কোভিড টিকা কোভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ‘ভারত বায়োটেক’ শিশুদের টিকা তৈরি করছে বলেও জানান তিনি। কিন্তু গত সপ্তাহে গুলেরিয়া জানিয়েছেন শিশুদের জন্য তৈরি কোভ্যাক্সিন টিকার পরীক্ষার ক্লিনিক্যাল ট্রায়াল চূড়ান্ত ফল জানা যেতে পারে সেপ্টেম্বরে।

কোভ্যাক্সিন ছাড়াও অক্সফোর্ড-সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি শিশুদের ভারতীয় কোভিড-১৯ টিকা নোভাভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে। এছাড়া ফাইজারের টিকা পরীক্ষাধীন। ২ থেকে ১৭ বছরের শিশু ও কিশোরদের উপর টিকা পরীক্ষা চলছে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। তবে জাইডাস ক্যাডিলার টিকা পরীক্ষার চলছে ১২-১৮ বছর বয়সীদের উপর।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম