দক্ষিণ চীন সমুদ্রে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ২২:৩০আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৩০
image

বন্ধু দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরালো করতে এই মাসে দক্ষিণ চীন সমুদ্রে নৌবাহিনীর টাস্ক ফোর্স পাঠাচ্ছে ভারত। বুধবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, চীনকে মোকাবিলায় আঞ্চলিক উদ্যোগে আরও বড় ভূমিকা রাখতে চাইছে দিল্লি। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীন বিরোধিতার প্রশ্নে ঐতিহ্যগতভাবে সাবধান থাকে ভারতের সামরিক বাহিনী। তবে গত বছর লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনা সংঘাতের পর দিল্লির মনোভাবে বদল এসেছে। তখন থেকে চীন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আরও ঘনিষ্ঠ হয়ে উঠতে চাইছে ভারত।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ চীন সমুদ্র এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় দুই মাসের জন্য চারটি জাহাজ পাঠানো হচ্ছে। এর মধ্যে থাকছে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং একটি মিসাইল ফ্রিগেট। বিবৃতিতে দাবি করা হয়, শান্তিপূর্ণ উপস্থিতি এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখতে বন্ধু দেশগুলোর প্রতি সংহতি জানাতেই এসব জাহাজ পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের নানা বিরোধের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ চীন সমুদ্র। বেইজিং এই সমুদ্র অঞ্চলটির কর্তৃত্ব দাবি করে আসলেও ওয়াশিংটন চীনা দাবিকে বেআইনি মনে করে। গত জুনে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস রোনাল্ড রিগ্যান নিয়মিত অভিযানের অংশ হিসেবে দক্ষিণ চীন সমুদ্রে প্রবেশ করে। আর এই মাসে ফিলিপাইন সমুদ্রে মহড়া চালাবে যুক্তরাজ্যের একটি নৌবহর।

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের