ভারতে নৌকাডুবির পর তল্লাশি অভিযানে সেনাবাহিনী

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ব্রহ্মপুত্র নদীতে যাত্রীবাহি নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের তল্লাশি অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। বুধবার দুই নৌকার সংঘর্ষে একটি ডুবে গেলে এক জন নিহত এবং আরও ৩০ জন নিখোঁজ হয়ে যায়।

আসাম রাজ্যের জোড়হাটের কাছে ব্রহ্মপুত্র নদীতে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলো। স্থানীয় পুলিশ কর্মকর্তা অঙ্কুর জৈন জানান, স্থানীয় বাসিন্দা এবং দুর্যোগ মোকাবিলা বাহিনীর সহায়তায় আমরা অনেককে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

অঙ্কুর জৈন জানান, বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। আর ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টারে করে আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে।

বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন। অমিত শাহ জানান, সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের