সন্ধ্যায় ভারতীয় উপকূলে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘গুলাব’

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮

সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও কালিঙ্গপত্তনামে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯৫ কিলোমিটার। রবিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের সবশেষ তথ্যমতে, ঘূর্ণিঝড়টি উড়িষ্যার গোপালপুর থেকে প্রায় ২৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গানাপত্তম থেকে ৩৩০ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। 

ক্ষয়ক্ষতি মোকাবিলায় এবং উদ্ধারকাজ চালাতে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কয়েকভাগে মোতায়েন করা হয়েছে জরুরি বিভাগের কর্মীদের। এরমধ্যে উপকূলের ট্রেন পরিষেবা বাতিল করেছে কর্তৃপক্ষ।

এদিকে গুলাবের প্রভাবে গঙ্গা নদীর তীরবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। একই কারণে ঢাকাসহ সারা দেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম