সম্পত্তি হাতিয়ে নিতে ২০ বছরে পাঁচ খুন

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫১

সম্পত্তি হাতিয়ে নিতে গত ২০ বছরে পরিবারের পাঁচ সদস্যকে খুন করার অভিযোগ উঠেছে লীলু ত্যাগী নামের এক যুবকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এমন নৃশংস ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত ১৫ আগস্ট ব্রিজেশ ত্যাগী নামের এক ব্যক্তি থানায় অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে তার ছেলে রেশুর খোঁজ মিলছে না। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে সম্পত্তি নিয়ে ব্রিজেশের সঙ্গে বিবাদ চলছে তার ছোট ভাই লীলুর। পরে মুরাদনগর থেকে গত বুধবার আটক করা হয় লীলুকে।

পুলিশের তথ্যমতে, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত লীলু। সে জানায়, ভাইপোকে অপহরণ করে তার পর তাকে বিষ খাইয়ে খুন করে খালে ফেলে দেয়।

পুলিশের সামনে এছাড়াও চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেয় লীলু। সে জানায় ২০ বছর আগে ২০০১ সালে প্রথমে দাদা সুধীর ত্যাগীকে বিষ খাইয়ে খুন করে। তার কয়েক মাস পরে সুধীরের আট বছর বয়সী মেয়ে পায়েলকেও একই ভাবে খুন করে সে। জোড়া খুনের তিন বছর বাদে সুধীরের বড় মেয়ে ১৬ বছর বয়সি পারুলকে খুন করে লীলু। এখানেই সে থামেনি। ২০১২ সালে ব্রিজেশের আর এক ছেলে নিশুকেও সে খুন করে।

জানা গেছে, গাজিয়াবাদের একটি জমি রয়েছে যার মূল্য পাঁচ কোটি টাকা। সেই জমি হাতিয়ে নেওয়ার জন্যই একের পর এক খুন করেছে লীলু। লীলুর বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় লীলুকে সাহায্য করার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের