একশ’ কিলোমিটার গতিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৪

ভারতের অন্ধ্র প্রদেশ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় গুলাব। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে রবিবার সন্ধ্যায় আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি রাতে অন্ধ্র প্রদেশের কালিঙ্গাপাটনাম এবং উড়িষ্যার গোপালপুরের মধ্যভাগ দিয়ে উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে ঘণ্টায় প্রায় একশ’ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

মে মাসে ইয়াসের চার মাস পর উড়িষ্যা উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় গুলাব। মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক বলেছেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতটি জেলায় হতাহত ঠেকাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলাগুলো হলো গানজ্যাম, গজপতি, কান্দামাল, কোরাপুত, রায়গড়, নবরংপুর এবং মালকানগিরি।

শ্রিকাকুলামের কালেক্টর সুমিত কুমার বলেন, পরবর্তী দুই ঘণ্টা গুরুত্বপূর্ণ। আশা করছি ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে। এনডিআরএফ এর দুইটি আর এসডিআরএফ এর চারটি দল পৌঁছেছে। ভারি বৃষ্টিপাতে বন্যা হতে পারে, যা আরেকটি চ্যালেঞ্জ।

এদিকে গুলাবের প্রভাবে গঙ্গা নদীর তীরবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী