আধুনিক নারীরা একা থাকতে চায়, বিয়ের পর সন্তান নিতে চায় না: ভারতীয় মন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ২০:৩৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৪

ভারতের কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. কে. সুধাকর দাবি করেছেন, আধুনিক ভারতীয় নারীরা অবিবাহিত থাকতে চায়। এমনকি বিয়ের পর সন্তান নিতে চায় না এবং গর্ভ ভাড়া করে সন্তান পেতে চায়। রবিবার তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোলজিক্যাল সায়েন্সেস-এ দেওয়া বক্তব্যে কে. সুধাকর বলেন, আজ আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ভারতের আধুনিক অনেক নারী অবিবাহিত থাকতে চান। এমনকি তাদের বিয়ে হলেও সন্তান জন্ম দিতে চান না। তারা গর্ভ ভাড়া করতে চান। এখানে আমাদের চিন্তাভাবনা বদলে যাওয়ার নমুনা পাওয়া যাচ্ছে, যা ভালো নয়।

ভারতীয় সমাজে পশ্চিমা প্রভাবের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মানুষে এখন তাদের বাবা-মাকে নিজের সঙ্গে রাখছে না। তার কথায়, দুর্ভাগ্যবশত এখন আমরা পশ্চিমা ধারায় ছুটছি। আমরা চাই না বাবা-মা আমাদের সঙ্গে বসবাস করুক, দাদা-দাদিদের সঙ্গে থাকার কথা ভুলে গেছি আমরা।

ভারতে মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি বলেন, প্রতি সাত জনের মধ্যে একজন ভারতীয়ের মানসিক ইস্যু রয়েছে। হতে পারে তা হালকা, মাঝারি ও গুরুতর।

তবে তিনি মনে করেন, চাপ ব্যবস্থাপনা একটি শিল্প এবং ভারতীয়দের এই বিষয়টি শেখানোর প্রয়োজনীয়তা নেই।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের