১৩ বছর লুকিয়ে থাকা পাকিস্তানের সন্ত্রাসী ভারতে আটক

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ০৭:৩৩আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৭:৪০

গত ১৩ বছর ভারতে লুকিয়ে থাকা পাকিস্তানের এক সন্ত্রাসীকে দিল্লি থেকে আটক করেছে পুলিশ। ভারতীয় পুলিশের দাবি, সোমবার আটক হওয়া মোহাম্মদ আশরাফ (৪০) নামের ওই সন্ত্রাসী পূজার উৎসবে হামলার পরিকল্পনা করছিল। বুধবার (১৩ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে দিল্লির লক্ষ্মী নগর এলাকা থেকে আশরাফ ওরফে আলি নামের ওই পাকিস্তানিকে গ্রেফতার করে পুলিশ। সে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নরোওয়াল জেলার বাসিন্দা।

আশরাফ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (আইএসআই)-এর নির্দেশে ভারতে প্রবেশ করে। আটকের পর তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারও দেওয়া তথ্যমতে, যমুনা নদীর এলাকা থেকে একটি একে-৪৭, ৬০ রাউন্ড গুলি, দুটি পিস্তল এবং গ্রেনেড বোমাসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সে কোথায় কোথায় যেত, কাদের সঙ্গে যোগাযোগ রাখত তাও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ভারতের কাশ্মিরে অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা বেড়েছে। এর মধ্যে সম্প্রতি উভয়পক্ষের গোলাগুলিতে ৫ সেনা নিহত হয়েছেন। এ অবস্থায় বিভিন্ন জায়গায় অভিযান জোরদার করেছে ভারতীয় প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের