কাশ্মিরে নিখোঁজ ২ ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ২১:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২১:৩৮

অধিকৃত কাশ্মিরের পুঞ্চ জেলায় বৃহস্পতিবার অভিযানে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভারতীয় জওয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪৮ মধ্যে শনিবার তাদের মরদেহ উদ্ধার করতে সমর্থ হয় সেনাসদস্যরা। এ নিয়ে সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ৯ ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার ভারতীয় বাহিনীর তরফে জানানো হয়, জঙ্গলের মধ্যে কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াইরত বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলির সময় দুই জওয়ান আহত হয়েছে। তবে মেন্ধার সাব ডিভিশন এলাকার জঙ্গলে বিদ্রোহীরা লুকিয়ে থাকার আশঙ্কায় সেখান থেকে নিখোঁজদের উদ্ধার তৎপরতায় বেগ পেতে হয় সেনাদের। শেষ পর্যন্ত ওই জঙ্গল থেকেই নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়।

কাশ্মিরে প্রায় সপ্তাহব্যাপী চলমান এই অভিযানে দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও বিদ্রোহীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভারতের বিরুদ্ধে গত সপ্তাহে কাশ্মিরে অন্তত ১০ জন নিরীহ মানুষকে হত্যা এবং সহস্রাধিক মানুষকে আটকের অভিযোগ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছিম ইফতিখার আহমেদ দাবি করেন, নিহতদের মরদেহ এমনকি পরিবারের সদস্যদের কাছেও হস্তান্তর করা হয়নি। কাশ্মিরের মানুষের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে