মুম্বাইয়ের ৬০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২১, ১৪:২৩আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৪:৩৪

ভারতের দক্ষিণ মুম্বাইয়ের একটি বহুতল বিলাসবহুল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এই ঘটনায় একজন মারা গেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দুপুর ১২টা নাগাদ ৬০ তলার অবিঘ্ন টাওয়ারের ১৯ তলায় আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ১৭ থেকে ২৫ তলায় ছড়িয়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবাসিক ভব্নটিতে অনেকেই থাকেন বলে জানা গেছে। ভেতরে আটকে পড়া অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন মুম্বাইয়ের মেয়র।

আগুন লাগায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে একজনকে। তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম