কাশ্মির সফরে অমিত শাহ, উপত্যকাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১২:২৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১২:২৯

তিনদিনের সফরে জম্মু-কাশ্মিরে পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালে মোদি সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে দেওয়ার পর এটিই তার প্রথম সফর। শনিবার শ্রীনগর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই সফরকে কেন্দ্র করে উপত্যাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 

২০১৯ সালে বিজেপি দ্বিতীয় বার ক্ষমতায় এসেই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করে। একইসঙ্গে রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। এমন বিতর্কিত পদক্ষেপের প্রায় দু’বছর পর এই প্রথম উপত্যকায় পা রাখলেন অমিত শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মিরের উন্নয়ন প্যাকেজে যেই সমস্ত পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন, তার অগ্রগতি দেখতেই কাশ্মির সফরে তিনি।

যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে শ্রীনগর। অমিতের সফরকে কেন্দ্র করে হামলার আশঙ্কা থাকায় শ্রীনগরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা সদস্য। ২৫ অক্টোবর পর্যন্ত বুলেভার্ড রোডে সমস্ত রকম যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপত্যকার স্পর্শকাতর এলাকাগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন সময়ে জম্মু-কাশ্মিরে যাচ্ছেন, যখন নতুন করে হামলার ঘটনা বেড়েছে উপত্যকায়। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের সংঘাতে সেনা কর্মকর্তাসহ ১১ জন প্রাণ হারিয়েছেন।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম