সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে সিআরপিএফের ৪ জওয়ান নিহত

বিদেশ ডেস্ক 
০৮ নভেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২:৫৭

সহকর্মীর গুলিতে প্রাণ গেল ভারতের ছত্তিশগড়ের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর চার সদস্যের। আহত হন আরও তিনজন। রবিবার দিবাগত রাতে সিএরপিএফের ৫০তম ব্যাটালিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সুকমা জেলার মারাইগুড়া ক্যাম্পে রাত তিনটার দিকে ওই জওয়ান একে-৪৭ দিয়ে অতর্কিত এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহত চার জওয়ানের নাম রাজমনি কুমার যাদব, রাজিব মণ্ডল, ধনঞ্জি ও ধর্মেন্দ্র কুমার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত কন্সটেবল রঞ্জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানতে পারেনি তদন্তকারীরা।

চলতি বছরের জানুয়ারিতেও এক সিআরপিএফের সদস্যদের গুলিতে এক সহকর্মী নিহত হন।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম