ভারতের পার্লামেন্টে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল পাস

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ১৫:০১আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৫:০১

ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। অধিবেশন শুরুর প্রথম দিনই ধ্বনিভোটে পাস হয়েছে দেশটির বহুল বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার বিল।

কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীতকালীন অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করে বিরোধীরা। এক পর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার।

বেলা ১২টায় অধিবেশন ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ধ্বনিভোটে তা সঙ্গে সঙ্গেই পাস হয়ে যায়। বিরোধীরা আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দেয় সরকার পক্ষ।

ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সোমবারই তিন কৃষি আইন প্রত্যাহার বিল রাজ্যসভায় পেশ করা হবে।

এদিকে দিল্লি সীমান্তে এখনও অবস্থান করছেন কৃষকরা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইনটি বাতিলের মৌখিক আশ্বাস দিলেও রাজপথ ছাড়েনি আন্দোলনকারীরা। তাদের সাফ বক্তব্য ছিল, বিতর্কিত ওই আইন পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি থাকবে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান