মুসলিম নারীদের নিলামে তোলায় ভারতীয় গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৭:০৮ আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:০৮

শতাধিক মুসলিম নারীকে ‘বিক্রির’ জন্য নিলামে তুলতে একটি অ্যাপ এ ছবি প্রকাশের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ওই ব্যক্তি দক্ষিণাঞ্চলীয় শহর ব্যাঙ্গালোরের একজন প্রকৌশল শিক্ষার্থী। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তার বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, ‘বুল্লি বাই’ নামের অ্যাপটির ‘নিবিড় অনুসরণকারী’ ওই শিক্ষার্থী। ‘বুল্লি বাই’ নামে ওয়েব প্লাটফর্ম গিটহাব এ হোস্টিং করা ওপেন সোর্স অ্যাপটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনা ভারতে মুসলিম নারীদের হয়রানি করতে অনলাইনে নিলামে তোলার দ্বিতীয় প্রচেষ্টা। গত বছরের জুলাইতে ‘সুল্লি ডিলস’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইট ৮০ জনের বেশি মুসলিম নারীর প্রফাইল তৈরি করে। এসব ছবি ওই নারীদের অনলাইন অ্যাকাউন্ট থেকে সংগ্রহ করা হয়।

দুটি ঘটনার কোনোটিতেই বাস্তবে নারী বিক্রির ঘটনা ঘটেনি। তবে এই নিলামে তোলার উদ্দেশ্য ছিল মুসলিম নারীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে তাদের হয়রানি ও মানহানি করা।

‘সুল্লি ডিলস’ অ্যাপের ঘটনায় তদন্ত এখনো চলছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। বুল্লি বাই অ্যাপের খবর ছড়িয়ে পড়ার পর সুল্লি ডিলস মামলায় আক্রান্ত কবি নাবিয়া খান এক টুইট বার্তায় বলেন, দিল্লি পুলিশ এখনো তার অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেয়নি।

বুল্লি বাই অ্যাপের ঘটনায় ভারতের অন্তত তিনটি রাজ্যে মামলা দায়ের হয়েছে। এই অ্যাপে আক্রান্ত নারীরা এসব মামলা দায়ের করেছেন।

সোমবার মুম্বাই পুলিশের সাইবার ইউনিট ব্যাঙ্গালোর থেকে ওই প্রকৌশল শিক্ষার্থীকে আটক করে। পরে তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। এছাড়া এই মামলায় উত্তরাখণ্ডের এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
তীব্র শীতের আগে সীমান্তে উত্তাপ কমাতে বৈঠকে ভারত-চীন
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগ, তদন্তের নির্দেশ
সর্বশেষ খবর
প্রধান শিক্ষকের ওপর অভিভাবকের নির্যাতন, ক্যাথলিক শিক্ষা বোর্ডের নিন্দা
প্রধান শিক্ষকের ওপর অভিভাবকের নির্যাতন, ক্যাথলিক শিক্ষা বোর্ডের নিন্দা
সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
‘টকশোতে আ.লীগের পক্ষে বললে জুতা দিয়ে পেটাবেন’ বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
মধ্যরাতে নাহিদ ইসলামের স্ট্যাটাস, যে দাবি জানালেন
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে