গাছ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, ভারতে পিটিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:৪৯

ভারতের ঝাড়খন্ডে গাছ কেটে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজ্যের সিমদেগা এলাকার কোলেবিরা থানায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে সাঞ্জু প্রধান হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, নির্দিষ্ট ধরণের গাছ কেটে তার অংশ বিশেষ বিক্রির মাধ্যমে ওই ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন-এমন অভিযোগ তুলে একশ’ থেকে দেড়শ’ মানুষের সংঘবদ্ধ একটি দল তাকে পিটিয়ে হত্যা করে।

সিমদেগা পুলিশ জানিয়েছে, ‘মুন্ডা জনগোষ্ঠীর কাছে এই গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে আর তারা এই নিয়ে খুবই আবেগি। নিহত ব্যক্তি ২০২১ সালের অক্টোবরে এসব গাছ কাটেন। এতে অনুভূতিতে আঘাত লাগে। আজ বিপুল লোক জড়ো হয়ে বৈঠক করে আর তাকে পেটানোর সিদ্ধান্ত নেয় আর তার জেরেই তার মৃত্যু হয়।’

নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, সংঘবদ্ধ লোকেরা প্রথমে তাকে লাঠি ও ইট দিয়ে পেটায়। মারা যাওয়ার পর মরদেহে আগুন ধরিয়ে দেয়।

সিমদেগা পুলিশ সুপার ড. শামস তাবরেজ বলেন, ‘মরদেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। আঘাতে নাকি আগুনে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। যথাযথ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ঝাড়খন্ডে পাস হয়েছে সংঘবদ্ধ সহিংসতা ও হত্যাকাণ্ড প্রতিরোধ বিল।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের