নৈশ কারফিউ জারির ঘোষণা ত্রিপুরার

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২২, ২৩:১৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২৩:১৪

ভারতের ত্রিপুরায় ১০ জানুয়ারি থেকে নৈশ কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার ত্রিপুরার রাজ্য সরকারের তরফে এ ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করার লক্ষ্যে আগামী ১০ থেকে ২০ জানুয়ারি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নৈশ কারফিউ জারি করা হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম, বিনোদন পার্ক ও বারগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে ধারণক্ষমতার ৫০ শতাংশ মানুষকে সেবা দিতে পারবে এসব প্রতিষ্ঠান। জিম ও সুইমিং পুলগুলো তাদের ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ মানুষকে সেবা দিতে পারবে।

আদেশে বলা হয়েছে, দোকানপাট এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বিয়ের অনুষ্ঠানে কোভিড প্রটোকলসহ সর্বোচ্চ ১০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে মোট ২০ জনকে অংশগ্রহণের অনুমতি পাবেন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম